হরিণাকু-ুতে সাপের কামড়ে ওঝার মৃত্যু!
- আপলোড তারিখঃ
০৭-১০-২০১৭
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামে সাপের কামড়ে আব্দুস সাত্তার (৪৫) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার চটকাবাড়ীয়া গ্রামের খোকা আলী মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, চটকাবাড়ীয়া গ্রামের কবরস্থানে সাপ ধরতে যায় আব্দুস সাত্তার। এ সময় সাপের কামড়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকু-ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জামিনুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
কমেন্ট বক্স