মিজাইল-রানা পরিষদের পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ জয়লাভ
- আপলোড তারিখঃ
০৭-১০-২০১৭
ইং
চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদ নির্বাচনে মিজাইল-রানা পরিষদ পূর্ণ প্যালেন নিরঙ্কুশ জয়লাভ করেছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি বুথের মাধ্যমে ভোটগ্রহন চলে। জুম্মার নামাজের জন্য ভোট গ্রহনে কিছুটা বিরতি দেয়া হয়। ১৪৩ জন ভোটার আগামী ২ বছর তাদের ব্যবসা পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮টি পদের বিপক্ষে ২৫ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হন দুটি প্যানেলে বিভক্ত হয়ে। দুটির মধ্যে মিজাইল-রানা পরিষদ পূর্ণ প্যানেল দিলেও মিঠু-সুমন পরিষদ আংশিক প্যানেলে ভোট করেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সদস্যসহ মিঠু-সুমন পরিষদে নির্বাচন করেন ৭ জন। এদিকে, মিজাইল-রানা পরিষদের হাসান মাহমুদ বকুল ও তোছাদ্দেক হোসেন চপল বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহসম্পাদক পদে জয়লাভ করেন।
অপরদিকে, নব-নির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন রানাসহ পরিষদের সকল নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিঠু-সুমন পরিষদের পরাজিত সভাপতি পদপ্রার্থী একেএম সালাউদ্দিন মিঠু ও সাধারণ সম্পাদক সুমন পারভেজ। ফলাফল ঘোষণার পর নব-নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আবারো শতরুপার মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল চেয়ার প্রতীক নিয়ে ৮৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিঠু-সুমন পরিষদের একেএম সালাউদ্দিন মিঠু বাস প্রতীক নিয়ে ৪৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মিজাইল-রানা পরিষদের জিয়াউদ্দীন রানা ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিঠু-সুমন পরিষদের সুমন পারভেজ ৫০ ভোট পান। এ ছাড়া মিজাইল-রানা পরিষদ থেকে সহ-সভাপতি পদে হাজী মফিজুর রহমান মুকুল ৯৮ ভোট, আশাবুল হক ফিরোজ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া সদস্য পদে হাজী জাহিদুর রহমান (সাবু) ১০১, নিশিত চক্রবর্তী ৯৭, আনোয়ার হোসেন আনু ১০৭, খন্দকার শামীম ১২৭, শেখ শামীম ১২৬, আব্দুল আজিজ ১৩১, মোদাচ্ছের হোসেন চৌধুরী ৯৮, মিজানুর রহমান জুয়েল ১২৭, সরোয়ার জামান ১২০, মীর আতিকুর রহমান ১২২, মানিক বিশ্বাস ১২১ ও হাবিবুর রহমান ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন অ্যাড. সেলিম উদ্দীন খান। এ ছাড়া নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন খন্দকার শাহজাহান, শহিদুল হক, আলীউজ্জামান, হাফিজুর রহমান, আতিয়ার রহমান ও আ. ছাত্তার। নব নির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল বলেন, আগামী দু-বছরে ব্যবসা-বাণিজ্যে গতি আরো বাড়িয়ে মার্কেটের সার্বিক উন্নয়ন করা হবে।
কমেন্ট বক্স