শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২৫ ইং
মুজিবনগরে ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মুজিবনগর কমপ্লেক্সে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ওয়াইপিএজির কো-অর্ডিনেটর রিয়াজ শেখ, সহ-সমন্বয়কারী মুক্তা খাতুন এবং নাদিম আনজুম রেজা, পিএসজির কো-অর্ডিনেটর ওয়াজেদ আলী, পিস অ্যাম্বাসেডর মুনশী মোকাদ্দেস হোসেন, ঝরনা খাতুন, আবুল হাসান প্রমুখ। সভায় পরবর্তী ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করার বিষয় মূল বক্তব্য উপস্থাপন করেন এস এম রাজু জবেদ। সভায় যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য দেন এস এম রাজু জবেদ, ওয়াজেদ আলী, মুনশী মোকাদ্দেস হোসেন, ঝরনা খাতুন ও আবুল হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ