শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২৫ ইং
তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মেহেরপুর আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় গত রোববার রাতে ঢাকা ইস্কাটন এলাকা থেকে আটক করে তাকে মেহেরপুর নেওয়া হয়। পরদিন সোমবার দুপুরের দিকে আদালতে নেওয়ার পর মামলা তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করার পর সৈয়দা মোনালিসা ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের দিকে আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দিলে কড়া পুলিশি পাহারায় মোনালিসা ইসলামকে প্রিজন ভ্যানযোগে কারাগারে নেওয়া হয়।

এর আগে ১৯ জানুয়ারি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আটক করে ঢাকা থেকে মেহেরপুরে আনা হয়। বর্তমানে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, তার দুলাভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারফরাজ হোসেন মৃদুল কারাগারে রয়েছেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ