মামুনের ক্ষমা প্রার্থনা : ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে বহিস্কার করবে প্রেসক্লাব
- আপলোড তারিখঃ
০৬-১০-২০১৭
ইং
দর্শনায় সাংবাদিকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : দোষ স্বীকার করে আহসান হাবিব
দর্শনা অফিস: দর্শনায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছে সাংবাদিক আহসান হাবিব মামুন। তবে ২৪ ঘন্টার মধ্যে প্রেসক্লাব থেকে পদত্যাগ না করলে তাকে বহিস্কার করার সিদ্ধান্ত গ্রহন করেছে প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরী সভায় আহসান হাবিব মামুন উপস্থিত হয়ে তার ইয়াবা সেবনের কথা স্বীকার করে ক্ষমা চাইলে প্রেসক্লাবের সদস্যরা এক জুড়ি বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেয়, আগামী ২৪ ঘন্টার মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ না করলে ২৪ ঘন্টা পর সে দর্শনা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক পদ থেকে কোন সিদ্ধান্ত ছাড়াই বহিস্কার হবে এবং সদস্য পদ হারাবে। উল্লেখ্য, বেশকয়েক দিন ধরে ফেসবুকে সাংবাদিক আহসান হাবিব মামুন সাংবাদিকের ইয়াবা সেবনের ভিডিও চিত্র ছড়িয়ে পড়াই দর্শনা প্রেসক্লাব এ সিদ্ধান্ত গ্রহন করেছে। এসময় প্রেসক্লাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, হানিফ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজু, সদস্য নুরুল আলম বাকু, আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, কামরুজ্জামান যুদ্ধ, মেহমুদ হাসান রনি, এসএম ওসমান, নজরুল ইসলাম, মনিরুজ্জামান সুমন, সাব্বির আলিম, মেহদী হাসান, জিল্লুর রহমান।
কমেন্ট বক্স