মেহেরপুরে গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ
- আপলোড তারিখঃ
০৬-১০-২০১৭
ইং
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া বিলের পাশে অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাজাসহ রহিদ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের ওসি শাহিন উদ্দিনের নির্দেশে এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে এ অভিযান চালিয়ে রহিদকে আটক করা হয়। আটক রহিদ শোলমারি গ্রামের বরকত আলীর ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহিদকে গাজাসহ আটক করা হয়। এসময় তার কাছে থেকে পলিথিন দিয়ে বাধা ৩শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। রহিদের সাথে থাকা একই গ্রামের হেবল মন্ডলের ছেলে মোতালেব হোসেন ডিবি পুলিশের টের পেয়ে ২শ’ গ্রাম গাজা ফেলে পালিয়ে যায়। অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এএসআই মাহাতাব উদ্দিন, ইব্রাহিম বিশ্বাস, লোকমান হোসেন।
কমেন্ট বক্স