ইউপি পরিষদে আটকে রেখে বিচারপ্রার্থী নারীকে রাতভর ধর্ষণ
- আপলোড তারিখঃ
০৬-১০-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে এক চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ১১টার পর তাকে পরিষদে আটকে রেখে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মৌজা চরকাটা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা। ধর্ষিতা নারী (২৭) একই ইউনিয়নের মধ্যম চরবাটা গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার ওই নারী চরজব্বর থানায় অভিযোগ করে বলেন, প্রতারণার বিচার চাইতে আসলে চেয়ারম্যান তাকে আটক রেখে ধর্ষণ করেন। ঘটনা ফাঁস করার কথা বলায় তাঁকে রাতভর ইউপি পরিষদের একটি কক্ষে আটক রেখে বেদম মারধর করেছে। যার ফলে তার পুরো শরীরে রক্তাক্ত জখম হয়েছে। নির্যাতনের পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। পরে তিনি ও তার পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করলে তারা আইনের আশ্রয় নিতে বলেন। এক পর্যায়ে গতকাল দুপুরের দিকে চরজব্বার থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নিতে রাজি হয়নি। পরে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের চাপের মুখে পুলিশ অভিযোগ গ্রহণ করেন।
কমেন্ট বক্স