চুয়াডাঙ্গায় ইজিবাইক থেকে পড়ে স্কুলছাত্রী আহত
- আপলোড তারিখঃ
০৫-১০-২০১৭
ইং
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় ইজিবাইক থেকে পড়ে এক স্কুলছাত্রী আহত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মুকুল বিশ্বাসের মেয়ে মুক্তা খাতুন (১০) প্রাইভেট শেষে মুক্তিপাড়া থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে ইসলামপাড়ার মাদরাসা মোড়ে পৌছালে ইজিবাইক থেকে পড়ে যায় সে। এ সময় ইজিবাইকের একটি চাকা তার পায়ের উপর দিয়ে চলে গেলে তার পা ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। মুক্তি এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কমেন্ট বক্স