দামুড়হুদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপলোড তারিখঃ
০৪-১০-২০১৭
ইং
কুড়–লগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদার ধান্যঘরা গ্রামে পানিতে ডুবে রাসেল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ধান্যঘরা গ্রামের টিটুর ছেলে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রাসেলের মা রেহেনা খাতুন জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে রাসেলকে নিয়ে তিনি ধান্যঘরা মাঠপাড়ার পুকুরে যান কাপড় ধোয়ার জন্য। এ সময় সবার অজান্তে রাসেল পুকুরের পানিতে পড়ে ডুবে মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, টিটু মিয়ার দুই সন্তানের মধ্যে রাসেল ছোট। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। গতকাল মঙ্গলবার বাদ আসর ধান্যঘরা কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
কমেন্ট বক্স