সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় তাজিয়া নির্মাণ ও কাঙ্গালী ভোজসহ নানা আয়োজন

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৭ ইং
দর্শনায় তাজিয়া নির্মাণ ও কাঙ্গালী ভোজসহ নানা আয়োজন
দামুড়হুদায় আশুরার শোক র‌্যালিতে পুলিশের বাঁধা দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা শহরে আয়োজিত পবিত্র আশুরার শোক র‌্যালি পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পবিত্র আশুরার শোক র‌্যালির ব্যানার হাতে উপজেলা চৌ’রাস্তা মোড়ে সমবেত হতে থাকলে দামুড়হুদা মডেল থানা পুলিশ তা পন্ড করে দেয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘পবিত্র আশুরার কোন শোক র‌্যালি দামুড়হুদায় করা হবে, এমন কোন তথ্য শোক র‌্যালি আয়োজনকারীরা পুলিশকে অবহিত করেনি। কোন অনুমতিও নেয়নি। এরা কারা? কি তাদের পরিচয়? হটাৎ শোক র‌্যালি বের করার প্রস্তুতি। এলাকার আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে এই আশংকায় আমি ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে খোঁজখবর নেওয়ার জন্য। কিন্তু পুলিশ সেখানে কাউকে না পেয়ে ফিরে আসে।’ ওসি ঘটনাস্থলে কাউকে পাইনি বললেও সাংবাদিকের ক্যামেরা বন্দী ছবিতে দেখা যাচ্ছে এসআই মেজবাহুর, এসআই লিয়াকত, এএসআই ফারুক শোক র‌্যালিতে উপস্থিত লোকজনের সাথে কথা বলছে। উল্লেখ্য, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে সম্প্রতি দামুড়হুদায় একটি মানববন্ধনের আয়োজন করা হয়। সেটাও পুলিশের বাধায় বন্ধ হয়ে যায়। এদিকে, পবিত্র আশুরা উপলক্ষে দর্শনায় নানা কর্মসূচি পালিত হয়েছে। কারবালার শোকাবহ এ দিনটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতিকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসাবে পালন করেন। পবিত্র আশুরা উপলক্ষে দর্শনায় গত পরশু রবিবার দর্শনায় বিহারী পট্টিতে তাজিয়া নির্মাণ এবং এলাকার কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এছাড়া দর্শনা পরাণপুর গ্রামের উত্তর পাড়ায় হাফিজুর রহমান ফকিরের উদ্যোগে দোয়া মহাফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এ আয়োজনে দোয়া মহাফিল পরিচালনা করেন মাও. হাফেজ মো. আবু সাঈদ। দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবু তাহের, আবুল বাসার, ইসরাফিল হোসেন, পচা মন্ডল ও শের আলীসহ গ্রামের প্রতিনিধিত্বশীল ব্যাক্তি বর্গ। গত ২০০০ হাজার সাল থেকে হাফিজুর রহমান ফকির পরাণপুর গ্রামে দোয়া মহাফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করে আসছে। এদিকে পরাণপুর দক্ষিন পাড়ায় সোহান, শাহিন, আলো, পাপ্পু ও ফরহাদসহ এলাকার যুব সমাজের উদ্যোগে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এছাড়া আশুরাকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমান দুইদিন রোজ পালন করেন এবং দর্শনা পৌর এলাকর মসজিদে মসজিদে দোয়া মহাফিলের আয়োজন করা হয় বলে জনা গেছে।


কমেন্ট বক্স
notebook

দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হলেন কামাল উদ্দীন জোয়ার্দ্দার