সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১শ’ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী মিলন আটক

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৭ ইং
১শ’ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী মিলন আটক
চুয়াডাঙ্গা জীবননগরের পিয়ারাতলায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর থেকে ইয়াবাসহ মাদকব্যবসায়ী মিলনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রোববার বিকেলে উপজেলার পিয়ারাতলা থেকে তাকে আটক করা হয়। এসময় মিলনের কাছে থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় তাকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। গতকাল মিলনকে মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে মিলন নামের এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়। তার দেহতল্লাশী করে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে মিলনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। আটককৃত মিলন (৩৫) জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মজিবর ওরফে মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হলেন কামাল উদ্দীন জোয়ার্দ্দার