সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত : রেফার্ড ১

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৭ ইং
নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত : রেফার্ড ১
চুয়াডাঙ্গা পৌর পশুহাটের সামনে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর পশুহাটের কাছে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন আহত হয়েছে। তাদের এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানা গেছে, গতকাল দুপুর বেলা খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের আলী আকবর আলীর মেয়ে জেসমিন আক্তার ছবি (৩৫) জামাই আরিফুল ইসলাম (৪২) নাতনি অনিতা (১৩) নাতিছেলে অনিক (৭) ভাই রুহুল আমিন (৫৬) ইজিবাইকযোগে বটিয়াপাড়া থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা পশুহাটের সামনে পৌছালে আলমডাঙ্গাগামী একটি ট্রাকের সাথে সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতলে নিলে জেসমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল রেফার্ড করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, জেসমিনের মাথার হাড় ভেঙ্গে গেছে ও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশক্সকাজনক থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার্ড করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হলেন কামাল উদ্দীন জোয়ার্দ্দার