শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পৌর জামায়াতের শীতবস্ত্র উপহার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৫ ইং
মেহেরপুরে পৌর জামায়াতের শীতবস্ত্র উপহার বিতরণ

মেহেরপুরে বড়বাজার কাঁচাবাজার আড়তের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর পৌর জামায়াতের ইসলামের আয়োজনে এই শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কাথুলী রোড জামে মসজিদ ইমাম মঞ্জুরুল ইসলাম। শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠানে কাঁচামাল ব্যবসায়ী মো. আবু সালেহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার। পৌর ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর সেক্রেটারি মনিরুল ইসলাম, জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মো. আল আমিন বকুল, সাবেক ছাত্র নেতা ব্যবসায়ী সাইফুল ইসলাম, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান হাফি, কাঁচামাল ব্যবসায়ী আকরাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ