সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মালবাহী ট্রেনের ধাক্কায় করিমনের দুই যাত্রী আহত

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৭ ইং
মালবাহী ট্রেনের ধাক্কায় করিমনের দুই যাত্রী আহত
দর্শনার হঠাৎপাড়ায় অরক্ষিত রেলগেটে আলো না থাকায় দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার দর্শনা হঠাৎপাড়া রেলগেটে লাইট না থাকায় অন্ধকারে করিমন-ট্রেন সংঘর্ষে এক বৃদ্ধসহ ২ জন আহত হয়েছে। গুরুতর আহত বৃদ্ধ কালাচাদ মন্ডলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার হঠাৎপাড়া অরক্ষিত রেলগেটে দর্শনা আন্তর্জাতিক রেলষ্টেশন থেকে ঈশ্বরদীর উদ্যেশ্যে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের নওদাপাড়ার ইউসুফ আড়ৎদারের স্ত্রী নুরুন্নাহার (৪০) ও একই গ্রামের কালাচাঁদ মন্ডল (৬৫) জয়রামপুর থেকে করিমনযোগে দর্শনার একটি ক্লিনিকে অসুস্থ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে হাঠাৎপাড়ার অরক্ষিত রেলগেটে পৌছালে দর্শনা আন্তর্জাতিক রেলষ্টেশন থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ধাক্কা দেয় তাদের বহনকারী করিমনটি। সাথে সাথে ছিটকে পড়ে যান নুরুন্নাহার ও বৃদ্ধ কালাচাদ। ঘটনাস্থলের একটু দুরে দাঁড়িয়ে থাকা দামুড়হুদা মডেল থানা পুলিশের এসআই বাকী বিল্লাহ লোকনাথপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা কালাচাঁদ ও নুরুন্নাহারকে উদ্ধার করে দামুড়হুদা (চিৎলা) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বৃদ্ধ কালাচাঁদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ(তদন্ত) জিএম ইমদাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এলাকাবাসী জানিয়েছে, দর্শনা হঠাৎপাড়ার অরক্ষিত রেলগেটটি গুরুত্বপূর্ণ একটি রেলগেট। প্রতিদিনি এ রেলগেট দিয়ে কয়েকশ যানবাহন ও মনুষ চলাচল করে থাকে। অরক্ষিত রেলগেট হওয়ায় প্রায়শ: এখানে দুর্ঘটনা ঘটে থাকে।


কমেন্ট বক্স
notebook

দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হলেন কামাল উদ্দীন জোয়ার্দ্দার