সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় যুবককে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৭ ইং
চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় যুবককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সোহাগ (২০) নামের এক যুবককে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে জখম করেছে প্রতিপক্ষ। গত রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত সোহাগ চুয়াডাঙ্গা ইসলামপাড়ার রমজান আলীর ছেলে। জানা গেছে, রোববার রাতে একটি সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে সোহাগকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে প্রতিপক্ষ। এ সময় সাথে ফিরোজ নামের এক যুবক পালিয়ে রক্ষা পায়। পরে স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন সোহাগের ডানা পা ভেঙ্গে গেছে।


কমেন্ট বক্স
notebook

দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হলেন কামাল উদ্দীন জোয়ার্দ্দার