সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর কাজীপুরে পানিতে ডুবে একজনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৭ ইং
গাংনীর কাজীপুরে পানিতে ডুবে একজনের মৃত্যু
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে পানিতে ডুবে সোহরাব হোসেন (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। সোহরাব হোসেন কাজিপুর গ্রামের খন্দকারপাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে। গতকাল সোমবার দুপুরে বাড়ির পাশে একটি ডোবা (গর্ত) থেকে সোহরাব হোসেনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়রা জানান, তিনি গরুর খাবারের জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। ঘাস নিয়ে বাড়ির ফেরার পথে বাড়ির অদূরে একটি গর্ত পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমার তিনি দীর্ঘদিন মৃগি রোগে ভূগছিলেন বলেও স্থানীয়রা জানান। এদিকে গর্তে পড়ে গিয়ে পানিতে ডুবে মরার ঘটনায় অনেকে সন্দেহে প্রকাশ করেছেন। ঘাস কাটতে গিয়ে কেন তিনি পানিতে ডুবে মরলেন।


কমেন্ট বক্স
notebook

দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হলেন কামাল উদ্দীন জোয়ার্দ্দার