সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার খেজুরায় যুবককে পিটিয়ে মোবাইলফোন ছিনতাই

  • আপলোড তারিখঃ ০১-১০-২০১৭ ইং
চুয়াডাঙ্গার খেজুরায় যুবককে পিটিয়ে মোবাইলফোন ছিনতাই
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরা গ্রামের সড়কে যুবককে পিটিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতায়ের শিকার ইমনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় খেজুরা গ্রামের ব্রিজের নিকট এ ঘটনা ঘটে। আহত ইমন ঝিনাইদহ জেলার কল্যানপুর গ্রামের মনোয়ার হোসেন কালুর ছেলে। মেহেরপুর পল্লী বিদ্যুতের লাইম্যান হিসাবে কর্মরত থাকায় খেজুরা গ্রামে থাকেন তিনি। জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে ডিঙ্গেদহ বাজারে ব্যক্তিগত কাজ শেষে পায়ে হেটে খেজুরা গ্রামে ফিরছিলেন ইমন। খোজুরা ব্রিজের কাছে পৌছালে মোটরসাইকেলযোগে ৩ যুবক এসে ইমনের গতিরোধ করে। পরে তাকে পিটিয়ে জখম করে কাছে থাকা মোবাইল ফোন নিয়ে ইমনকে ফেলে পালিয়ে যায় তারা। পরে ইমন পার্শ্ববর্তী একটি দোকানে গিয়ে ঘটনাটি বলে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ইমনের সারা শরীরে মারধরের চিহ্ন আছে। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক বলেন, এমন কোন ছিনতায়ের ঘটনা আমার জানা নেই। ডিজ্ঞেদহ গ্রামের মেম্বর মানিক বলেন, আমি এখন ঢাকাতে আছি। এ ধরণের কিছু শুনিনি। তবে কিছুদিন আগেই ঠিক ওই স্থানে একটি সাইকেল ছিনতায়ের ঘটনা ঘটেছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইমন সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলো।


কমেন্ট বক্স
notebook

দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হলেন কামাল উদ্দীন জোয়ার্দ্দার