সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাল্যবিয়ের সহযোগিতা করায় কনের ভাই ও দুলাভাই থানা হাজতে

  • আপলোড তারিখঃ ০১-১০-২০১৭ ইং
বাল্যবিয়ের সহযোগিতা করায় কনের ভাই ও দুলাভাই থানা হাজতে
চুয়াডাঙ্গার মাঝেরপাড়ায় বয়স না হওয়ায় ভেস্তে গেল বিয়ের আয়োজন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাঝেরপাড়ায় বাল্যবিবাহ পড়ানোর সহযোগিতার দায়ে কনের ভাই ও দুলাভাইকে আটক করে সদর থানা পুলিশের কাছে তুলে দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার আক্তার হোসেনের কলেজপড়ুয়া নাবালিকা মেয়েকে কেদারগঞ্জপাড়ার হীরোক মির্জার সাথে বিয়ে দেওয়ার জন্য কনের ভাই ও খালাতো দুলাভাইসহ কয়েকজন মিলে বিয়ের আয়োজন করে। বিয়ে পড়ানোর সময় জন্ম নিবন্ধন দেখে বয়স পূর্ণ না হওয়ায় কাজি বিয়ে পড়াতে অস্বীকৃতি জনায়। এক পর্যায় এদের মধ্যে বাকবিত-ার সৃষ্টি হয়। তাতে প্রশাসনের কর্তা ব্যক্তিদের নাম নিয়ে খারাপ আচরণ করা হয়। এসময় বিয়ে ভেস্তে যায়। পরে খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তিতে যাতে বিয়ের আয়োজন না করতে পারে, এ জন্য ঘটনাস্থল থেকে কনের ভাই জুয়েল (২৭) ও দুলাভাই কেদারগঞ্জ পাড়ার মহসিন হোসেনের ছেলে আবু সাঈদকে (৪২) আটক করে সদর থানা পুলিশের কাছে তুলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরকে থানা হাজতে আটক রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হলেন কামাল উদ্দীন জোয়ার্দ্দার