সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিখোঁজের ৪ দিন পর অজ্ঞান অবস্থায় দামুড়হুদা কাদিপুরের শাকিবুল উদ্ধার : রহস্য

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০১৭ ইং
নিখোঁজের ৪ দিন পর অজ্ঞান অবস্থায় দামুড়হুদা কাদিপুরের শাকিবুল উদ্ধার : রহস্য
আফজালুল হক: দামুড়হুদার কাদিপুরের নিখোঁজ শাকিবুল ইসলাম বশিরকে চার দিন পর অজ্ঞান অবস্থায় ডুগডুগি পশুহাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছে। শাকিলের মা নাজমুন নাহার জানান, গতকাল সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গত সোমবার সকালে তার ছোট ছেলে রুহুলকে বিদেশে পাঠানোর ব্যাপারে তার বড় ছেলে শাকিবুল ইসলাম বশিরের কাছে নগদ ৯২ হাজার টাকা জমা দেওয়ার জন্য চুয়াডাঙ্গায় পাঠায়। কিন্তু শাকিবুল ইসলাম বশির গত সোমবার চুয়াডাঙ্গার উদ্যেশ্যে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। ঐ দিন শাকিলবুল ইসলাম বশির বাড়ী না ফেরায় পরিবারের পক্ষ থেকে দামুড়হুদা থানায় নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরী করা হয়। পুলিশ বিষয়টি আমলে নিয়ে শাকিবুলকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখে। কিন্তু গতকাল শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশু হাটে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকবাসীরা শাকিবুল ইসলাম বশিরকে উদ্ধার করে প্রথমে বাড়ী এরপর তাকে রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গত সোমবার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের আওলাদ হোসেনের ছেলে শাকিবুল ইসলাম বশির নিখোঁজের বিষয়টি পুলিশের জানা আছে। তবে, ঘটনাটি রহস্যজনক। যেহেতু শাকিল অসুস্থ্য বলে জানানো হয়েছে, সে জন্য সে সুস্থ্য হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরেই প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি আরো বলেন শাকিল নিখোঁজ থাকার পিছনে অন্য কোনো রহস্য আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়