সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রুহের মাগফেরাত কামনায় কোর্ট মসজিদে দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০১৭ ইং
রুহের মাগফেরাত কামনায় কোর্ট মসজিদে দোয়া মাহফিল
চুয়াডাঙ্গার প্রয়াত পৌর কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর সভার ৩ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি সদ্য প্রয়াত নাজমুস সালেহীন লিটনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে পৌর পরিষদ। গতকাল শুক্রবার বাদ আসর শহরের কোর্ট মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, রাসেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, মুন্সী রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা মাস্তার, নারী কাউন্সিলর সুলতানারা রতœা, শাহিনা আক্তার, শেফালী খাতুনসহ পৌর সভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়ায় অংশ নেন। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার চুয়াডাঙ্গা কোর্ট মোড়স্থ নিজ বাসভবনে অবস্থান করাকালে বেলা ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেন। বিকাল সাড়ে ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পথে মানিকগঞ্জে পৌছুলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন বুধবার ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (চাঁদমারী) নামাযে জানাযা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন করা হয়।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়