সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার শান্তিপাড়ায় ইয়ারগানের গুলিতে গৃহবধূ আহত

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০১৭ ইং
চুয়াডাঙ্গার শান্তিপাড়ায় ইয়ারগানের গুলিতে গৃহবধূ আহত
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় ইয়ারগনের গুলিতে জাহনারা বেগম নামের এক গৃহবধু আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভাধীন শান্তিপাড়ার রুহুল আমিনের স্ত্রী জাহানারা বেগম (৪০) গতকাল সকালে বাড়ীর সামনে মাঠে গুরু বাধতে যান। এ সময় হঠাৎ ইয়ারগনের একটি গুলি তার কপালে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। এ বিষয়ে ডা. তারিক হাসান জানান, তার কপাল থেকে গুলি বের করা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত। জাহানারা বেগম জানান, দুটি মোটরসাইকেলযোগে ৪-৫ জন ব্যক্তি মুসলিমপাড়ার হোমিও কলেজের সামনে ইযারগান দিয়ে পাখী স্বীকার করছিল। তাদের ইয়ারগানের গুলি এসে আমার কপালে লাগে। তারা কারা আমি চিনতে পারিনি। গুলি লাগার পর তারা ওখান থেকে দ্রুত সটকে পড়ে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়