সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোটরসাইকেলসহ চোর সিন্ডকেটের সদস্য আটক

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০১৭ ইং
মোটরসাইকেলসহ চোর সিন্ডকেটের সদস্য আটক
চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান জীবননগর অফিস: জীবননগর চার রাস্তার মোড়ে সোনারতরী পরিবহন কাউন্টারের সামনে থেকে বিক্রি করতে আসা চোরাই মোটরসাইকেলসহ খুলনার চোর চক্রের এক সদস্যকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি পুলিশ)। গতকাল শুক্রবার ুপর ২টার দিকে গোপন সংবারে ভিত্তিতে তুফান ওরফে ডেন্ডি তুফানকে চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে ডিবি ওসি নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর চার রাস্তার মোড়ে সোনারতরী পরিবহণ কাউন্টারের সামনে অভিযান চালায়। এ সময় চোরাই মোটরসাইকেলসহ বিক্রি করতে আসা খুলনা জেলার চোর চক্রের সদস্য তুফান ওরফে ডেন্ডি তুফান (২৮) কে আটক করা হয়। সে খুলনা জেলার দৌলতপুর থানার পাবলা গ্রামের চুন্নুর বটতলা পাড়ার কমালের ছেলে। এ সময় তার কাছে থেকে নাম্বারপেলেট বিহীন একটি ইয়ামাহা এফ জেড মটর সাইকেল উদ্ধার করা হয়।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়