শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৫ ইং
মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইনসহ নবী এবং বাবু হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর শহরের মিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নবী মিয়াপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে এবং বাবু হোসেন সদর উপজেলার আমঝপি নীলকুঠি পাড়ার ওমর আলীর ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল নবীর বাড়িতে অভিযান চালায়। এ সময় নবীর পকেট থেকে ১০ গ্রাম এবং বাবুর পকেট থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ