সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাহবুবুর রহমান পিপিএম’র যোগদান

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০১৭ ইং
মাহবুবুর রহমান পিপিএম’র যোগদান
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মাহবুবুর রহমান পিপিএম। তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে পৌছান। সেখানে পুলিশ সুপার মাহবুবুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন। পরে তিনি পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন পরিদর্শন করেন এবং বিদায়ী পুলিশ সুপার নিজাম উদ্দীনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। গত ১৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এ বদলি/পদায়ন করা হয়। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, নবাগত পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ২০ তম বিসিএস (পুলিশ) ক্যাডার পেয়ে বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চুয়াডাঙ্গায় আসার আগে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ শাখার ইমিগ্রেশন পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে, চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার নিজাম উদ্দীন গত ৫ এপ্রিল চুয়াডাঙ্গায় যোগদান করেন। তার ৫ মাসের মাথায় তিনি পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ পান। পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার (টিআর পদে) যোগদানের জন্য আগামী রোববার চুয়াডাঙ্গা ত্যাগ করবেন বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে পৈত্রিক জমি ফিরে পেল পরিবার