মেহেরপুরে মার্কেন্টাইল ব্যাংকের ৪৫তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কাঁসারী পাড়া প্রধান সড়ক এই উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কাইপে যুক্ত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক মতিউল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপক শামীম আহমেদ, মার্কেন্টাইল ব্যাংকের আরিফুল এনাম বকুল, ব্যবস্থাপক মেসার্স নিয়াবত হোসেন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন