মেহেরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় কাথুলি রোড খান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি নাজমুল হক লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সংবিধানকে কেটে ছিড়ে পারিবারিক সংবিধানে পরিণত করেছিল। সেই সংবিধানকে সংশোধন করে সঠিক ও গ্রহণযোগ্য সংবিধান প্রণয়ন ৩১ দফায় বাস্তবায়নে লক্ষ্যে কাজ করার কথা বলেন তিনি।
বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন বলেন, ৩১ দফা মেহনতি মানুষের মুক্তির সনদ বাস্তবায়ন করলে সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশে কোন লুটেরাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের ঠাঁই হবে না, প্রতিটি মানুষের অধিকার সমান হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশের সংবিধানকে কেটে ছিড়ে পারিবারিক সংবিধানে পরিণত করেছিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. কামরুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, আমিরুল ইসলাম, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, পাবলিক প্রসিকিউটর আবু সালেহ নাসিম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, রুমানা আহমেদ, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, মেহেরপুর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ম্রেণির কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ইলিয়াচ হোসেন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন