মেহেরপুরে রাজু কামালের হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ছেলে রাসেল আহমেদ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রাসেল আহমেদ বলেন, তার বাবা কয়েক বছর আগে একটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার নিশ্চিত হয়নি। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মেহেরপুরবাসীর কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে রাসেল বলেন, আমার বাবার হত্যার বিচার পেতে আমি সবার সমর্থন চাই। আমাদের পরিবার ন্যায়বিচার পাওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব। সংবাদ সম্মেলনে রাসেল আহমেদের সঙ্গে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন