মেহেরপুরে বাবার হত্যার বিচার চেয়ে ছেলের সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2024-12-29 ইং
মেহেরপুরে বাবার হত্যার বিচার চেয়ে ছেলের সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

মেহেরপুরে রাজু কামালের হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ছেলে রাসেল আহমেদ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রাসেল আহমেদ বলেন, তার বাবা কয়েক বছর আগে একটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার নিশ্চিত হয়নি। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মেহেরপুরবাসীর কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে রাসেল বলেন, আমার বাবার হত্যার বিচার পেতে আমি সবার সমর্থন চাই। আমাদের পরিবার ন্যায়বিচার পাওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব। সংবাদ সম্মেলনে রাসেল আহমেদের সঙ্গে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)