চুয়াডাঙ্গা জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা দিয়ে একাত্মতা জানিয়েছেন জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক বায়োজিদ হোসেন মুরশিদ। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের বাস ভবনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান বায়োজিদ হোসেন মুরশিদ। এ সময় তিনি মো. শরীফুজ্জামান শরীফের সাথে মূলধারায় রাজনীতিতে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ছাত্রদল নেতা হাবিব, কামরুল হুদা, সাবিদ, মো. ওভি, মো. চাঁন মিয়া, স্বাধীন শেখ, সানমুন, মো. আনিস, মো. ইমরান, মো. রিফাত, মো. সাইফ, মো. মিকাইল, মো. রকিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন