চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক বায়োজিদের একাত্মতা

আপলোড তারিখঃ 2024-12-29 ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক বায়োজিদের একাত্মতা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা দিয়ে একাত্মতা জানিয়েছেন জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক বায়োজিদ হোসেন মুরশিদ। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের বাস ভবনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান বায়োজিদ হোসেন মুরশিদ। এ সময় তিনি মো. শরীফুজ্জামান শরীফের সাথে মূলধারায় রাজনীতিতে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ছাত্রদল নেতা হাবিব, কামরুল হুদা, সাবিদ, মো. ওভি, মো. চাঁন মিয়া, স্বাধীন শেখ, সানমুন, মো. আনিস, মো. ইমরান, মো. রিফাত, মো. সাইফ, মো. মিকাইল, মো. রকিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)