শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে তালিমুল কুরআন ইসলামী একাডেমিতে অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৪ ইং
গাংনীতে তালিমুল কুরআন ইসলামী একাডেমিতে অভিভাবক সমাবেশ

মেহেরপুরের গাংনীতে তালিমুল কুরআন ইসলামী একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয় এই অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম।

মাদ্রাসার পরিচালক মাওলানা খালেদ সাইফুল্লার সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মহসিন আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মাদ্রাসা জামে মসজিদের সভাপতি কামাল হোসেন, মসজিদের কোষাধ্যক্ষ সাংবাদিক রফিকুল আলম বকুল, আজিজুল হক রানু, অভিভাবক সদস্য ইন্জিনিয়ার রাশীদুল ইসলাম বোরহান প্রমুখ।

ফলাফল প্রকাশের পর নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যারা পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে তাদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীসহ সকলের জন্য দোয়া করা হয়।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ