আলমডাঙ্গায় গলায় ফাঁস লাগিয়ে ঋণগ্রস্ত নারীর আত্মহত্যা
- আপলোড তারিখঃ
২৮-০৯-২০১৭
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এক নারী আত্মহত্যা করেছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের বদ্দীনাথ পুর গ্রামের দিনমজুর সোহানের স্ত্রী ২ সন্তানের জননী মুসলিমা খাতুন (মুসলি) গতকাল দুপুর ১টার দিকে আত্মহত্যা করেছে। এলাকাবাসী ও তার স্বজনদের সুত্রে জানা গেছে, দিনমজুর স্বামীর আয়ে সংসার চালাতে হিমশিম খেয়ে সে বিভিন্ন সময় ৫টি এনজিও থেকে ঋণ করে। তার মধ্যে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার, জাগরণী চক্রের ৪০ হাজার, আরআরএফ সংস্থা থেকে ২৫ হাজার, সিও সংস্থা থেকে ১৫ হাজার, জনকল্যাণ সংস্থা থেকে ১০ হাজার টাকা ঋণ তোলে। বিভিন্ন দিনে এই সমস্ত ঋণের কিস্তি দিতে না পারায় এনজিওসহ পরিবারের চাপে অতিষ্ট হয়ে গতকাল দুপুর ১টার দিকে সকলের অগোচরে নিজ ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ করে ঘরের আড়ায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। তার ছেলে ভাত খাবার জন্য তাকে ডাকাডাকি করে না পেয়ে ঘরে তালাবদ্ধ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে দ্রুত হারদী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
কমেন্ট বক্স