মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের বাবা খলিলুর রহমান (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা তিনটার দিকে জুগিন্দা কেন্দ্রীয় গোরস্তান ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। খলিলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমীকরণ প্রতিবেদন