চেয়ারম্যান মনোনীত হলেন এমপি টগর
- আপলোড তারিখঃ
২৮-০৯-২০১৭
ইং
দর্শনা কেরু এন্ড কোম্পানির সুগার সেস কমিটির
নিজস্ব প্রতিবেদক: কেরু এন্ড কোম্পানী (বাংলাদেশ) লিঃ চুয়াডাঙ্গা জোনের জন্য গঠিত সুগার সেস রোড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। পূর্বতন চেয়ারম্যানের মনোনয়ন বাতিলক্রমে তাঁকে কমিটির চেয়ারম্যান মনোনীত করে শিল্প মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সংশোধন করা হয়। গত ১৩ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ গেজেটে প্রকাশিত শিল্প মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই মনোনয়ন নিশ্চিত হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শামিমা সুলতানা ১১ সেপ্টেম্বর’২০১৭ তারিখে এ প্রজ্ঞাপন জারি করেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর প্রথম বারের মত কেরু এন্ড কোম্পানী (বাংলাদেশ) লিঃ চুয়াডাঙ্গা জোনের জন্য গঠিত সুগার সেস রোড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, আখচাষী ও ব্যবসায়ীরা। এ ব্যাপারে এমপি টগর বলেন, ‘সেস কমিটির চেয়ারম্যান হিসেবে আমি আগামীতে আখ চাষীদের কষ্টার্জিত অর্থ আখ চাষীদের কল্যাণেই ব্যয় করবো। চাষীরা তাদের উৎপাদিত আখ যেন নির্বিঘেœ মিলে পরিবহণ করতে পারেন তার জন্য মিল এলাকার সমস্ত রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট উন্নয়ন/সংস্কার করা হবে।’
কমেন্ট বক্স