সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যৌথ অভিযান : গাঁজা ব্যবসায়ী মিলনের ৬ মাসের জেল

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৭ ইং
যৌথ অভিযান : গাঁজা ব্যবসায়ী মিলনের ৬ মাসের জেল
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কেদারগঞ্জ থেকে মিলন নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, গতকাল বুধবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃণাল কান্তি দে’কে সাথে নিয়ে কেদারগঞ্জ এলাকার একটি বাড়িতে অভিযান চালান চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম। এ সময় ওই এলাকার মৃত বোরহান মুন্সীর ছেলে মিলন (৩২) কে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে ১০ পুরিয়া গাঁজা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১৯ (ক) ধারায় ক্রমিক-৭ (ক) অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়