শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২৪ ইং
মুজিবনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মুজিবনগরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বাগোয়ান ইউনিয়নে নাজিরাকোনা গ্রামের সমাজসেবক ও মেহেরপুর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সালাউদ্দীন মোল্লার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বেলা ১১টায় নিজ বাসভবনে গ্রামের ১০০ মানুষের মধ্য শীতবস্ত্র বিতরণ করেন তিনি। শীতবস্ত্র বিতরণকালে সালাউদ্দীন মোল্লা বলেন, ‘আমি দরিদ্র মানুষদের সাহায্য করতে পেরে আনন্দিত। এভাবেই সাধারণ মানুষের পাশে থেকে তাদের কষ্টকে ভাগ করে নিতে পারি, সেই লক্ষ্যে কাজ করার চেষ্টা করে যাচ্ছি।’ তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন যেন সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ