জীবননগরে ওএমএসের চাউলের ক্রেতা না পাওয়ায় বিপাকে ডিলাররা
- আপলোড তারিখঃ
২৮-০৯-২০১৭
ইং
জীবননগর অফিস: জীবননগরে সরকারী নির্ধারিত ৩০টাকা কেজি দরের ওএমএসের চাউল কেনার জন্য ঠিকমত ক্রেতা না পাওয়ায় ডিলাররা চরম হতাশার মধ্যে দিন যাপন করছে। সরেজমিনে জানা গেছে, বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতি ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া, তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় জীবননগর উপজেলার ৬টি ডিলারের মাধ্যমে ৩০টাকা কেজি দরে মাথাপিচু ৫ কেজি হারে চাউল দেওয়ার কথা থাকলেও সেখানে প্রতিদিন ১০কেজি করে চাউল বিক্রয় করতে হিমশিম খাচ্ছে ডিলাররা। মাইকিং করে খোলা বাজারে চাউল বিক্রির কথা শুনে অনেকে আসে বাজারে চাউল কিনতে কিন্তু সাধারন ক্রেতারা আতব চাউল দেখে চাউল না কিনে ফিরে যাচ্ছে অনেক ক্রেতা।
এ ব্যাপারে এক চাউল ক্রেতা জানান, ৩০টাকা কেজি দরের চাউল কিনতে এসে চাউল পছন্দ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে। বাজারে যে চাউল দেওয়া হচ্ছে সেটি আতব চাউল। এই চাউলের ভাত খাওয়া যাচ্ছে না। এদিকে জীবননগর বাজারের কয়েকটি ডিলারের কাছে চাউলের বিষয় জানতে চাইলে তারা বলেন, সরকারীভাবে বাজারে যে চাউল ৩০টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, চাউলটা অনেক ভাল, ক্রেতাও আসছে অনেক। কিন্তু চাউলটি আতব হওয়ায় কেউ কিনতে চাইছে না যার ফলে প্রতিদিন বেকার বসেই থাকতে হচ্ছে।
এ ব্যাপারে জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল বলেন, বাজারে সরকারী ভাবে যে ওএমএসের চাউল বিক্রয় করা হচ্ছে সেটি সম্পন্ন আতব চাউল। সাধারন গ্রাহকের নিকট আমি শুনে বিভিন্ন ডিলার পরিদর্শন করে দেখি আসলে চাউলটা অনেক ভালো কিন্তু আতব চাউল হওয়ায় ক্রেতারা কেউ কিনতে চাইছে না। যেহেতু আমাদের এলাকার মানুষ আতব চাউলের ভাত খেতে পারে না যার ফলে এই চাউল কিনতে অসন্তোষ প্রকাশ করছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা জানান, জীবননগরে যে ওএমএসের চাউল দেওয়া হচ্ছে এটা আতব চাউল বলে কেউ কিনছে না এটা আমি জানি, এ বিষয়টি আমি আমার উদ্ধতর্ন কর্মকর্তার জানিয়েছি। এ ব্যাপারে জীবননগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল খালেক জানান, জীবননগর উপজেলায় মোট ৬টি ডিলারের মাধ্যমে ওএমএসের চাউল দেওয়া হচ্ছে আমি প্রতিটি ডিলারের সরেজমিনে তদন্ত করেছি তাতে করে দেখা গেছে বেশির ভাগ ডিলাররা চাউল বিক্রয় করতে পারছে না কারন এবার যে চাউলটি এসেছে এটি আতব চাউল হওয়ার কারনে কোন ক্রেতা চাউল কিনতে চাইছে না এ এলাকার লোকের এ চাউল খাওয়ার অভ্যাস না থাকায় এই সমস্য দেখা দিচ্ছে তবে বিষয়টি আমি জানিয়েছি ।
কমেন্ট বক্স