সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৭ ইং
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু
গাংনী অফিস: মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগ নেতা গাংনী উপজেলার মঠমুড়া গ্রামের ওয়াহিদুজ্জামান জামান আর নেই। গতকাল বুধবার দুপুরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......... রাজিউন)। তিনি মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শহিদুল ইসলাম শহিদের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। গতকাল বুধবার ভোরে অসুস্থ হয়ে পরলে পরদিন সকালে চুয়াডাঙ্গায় নেয়া হয়। পরে চিকিৎসক তাকে দ্রুত অন্যত্র নেয়ার পরামর্শ দেন। এসময় কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে তিনি সকলের মায়া ত্যাগ করে চলে যান। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মরহুমের জানাজার নামাজ মটমুড়াস্থ পারিবারিক কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ ও জেলা পরিষদ সদস্য তোফাজ্জেল হোসেন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়