সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যানজটের শহরে পরিণত দর্শনা : বাসটার্মিনাল চালুর দাবি

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৭ ইং
যানজটের শহরে পরিণত দর্শনা : বাসটার্মিনাল চালুর দাবি
আওয়াল হোসেন: দর্শনা রেলবাজার ব্যাংকগুলোর সামনে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত যানজটের সৃষ্টি হচ্ছে। দর্শনা-মুজিবনগর সড়কে জনসাধারণের চলাচল করতে এ সময় নাকাল হতে হচ্ছে। যানজটের কারণ হিসাবে দেখা গেছে, রিক্সা স্ট্যান্ড বটতলায় প্রতিদিনই ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে মালামাল আনলোড করা। এছাড়া ব্যাংকগুলোর সামনে যত্রতত্র ভারতগামী যাত্রীদের ভ্যান ও অটোরিক্সা রাখা হয় এবং ঢাকাগামী বাসগুলো এ সময় ছেড়ে যায়। ফলে সকাল ৯টা পর থেকে দর্শনা রিক্সা স্ট্যান্ড বটতলা থেকে দর্শনা রেলগেট পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে স্কুলগামী ছাত্রছাত্রী, অফিস যাওয়া কর্মচারী ও কর্মকর্তাসহ এ সড়কে চলাচলকারী মানুষের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে, দর্শনায় বাস টার্মিনাল না থাকায় দর্শনা থেকে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা থেকে আসা বাসগুলো যত্রতত্র রাখার ফলে দর্শনা কিয়মত আলী মার্কেটের সামনে ব্যাপক যানজট সৃষ্টি হয়ে থাকে। ফলে যানজটের নাকালে মানুষ অতিষ্ট হয়ে পড়ছে। দ্রুত দর্শনা বাসটার্মিনাল চালু করা হলে দর্শনা শহরবাসী যানজট থেকে অনেকটায় রেহায় পাবে বলে সচেতন মহল মনে করছেন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়