শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি’র ১৫৫৬তম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয়। কাজল মাহমুদের সঞ্চালনায় সভায় স্বরচিত লেখা পাঠ করেন আবু নাসিফ খলিল, গোলাম কবীর মুকুল, বনলতা, চিত্তরঞ্জন সাহা চিতু, গুরু কাজল মল্লিক ও শহিদুল ইসলাম। পঠিত লেখার উপর আলোচনা করেন রাজিব আহমেদ, আনছার আলী, হুমায়ুন কবীর ও ইকবাল আতাহার তাজ। চিরায়ত সাহিত্য থেকে কবিতা পাঠ করেন কাজল মাহমুদ ও সরদার আলী হোসেন। আসরে আরও উপস্থিত ছিলেন শাহজাহান আলী বিশ^াস, খুরশীদ আলম, হোসেন মোহাম্মাদ ফারুক, হোসেন মোশাররফ, শিরোনাম মেহেদী ও আকিব তৌফিক চৌধুরী।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ