শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ট্রাকের ধাক্কা স্ত্রী নিহত, আহত স্বামী

  • আপলোড তারিখঃ ১৭-১২-২০২৪ ইং
গাংনীতে ট্রাকের ধাক্কা স্ত্রী নিহত, আহত স্বামী

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে হিরা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী সাজ্জাদুল ইসলাম। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের গাংনী উপজেলার বামুন্দী-ছাতিয়ান এলাকার হাওড়াপাড়াতে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের বাড়ি মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামে বলে জানা গেছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, সাজ্জাদুল ইসলাম ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে গাংনী উপজেলার মটমুড়া এলাকায় মেয়ে-জামাই বাড়ি যাচ্ছিলেন। তারা ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের সজোরে ধাক্কা দিলে পেছনে বসা হিরা খাতুন ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত হন স্বামী সাজ্জাদুল আলম। স্থানীয়রা আহত সাজ্জাদুলকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ