মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের তুফান খানের ছেলে আলামিনের ১৫ কাঠা জমির ফুলকপি চুরির অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, বাগোয়ান গ্রামের বাঝজি বাগান মাঠে ১৫ কাঠা জমিতে ফুলকপির আবাদ করেছিলেন আলামিন। ফুলকপি পরিপূর্ণ হাওয়ায় তিনি একজন সবজি ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন। তবে ব্যবসায়ী জমি থেকে ফুলকপি তোলার আগেই সব চুরি হয়ে গেছে। ফুলকপি চুরি হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক আলামিন।
আলামিন জানান, রোববার সকাল ৭টার দিকে বিষয়টি তার নজরে আসে। এ ঘটনায় তিনি মুজিবনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। মুজিবনগর থানা ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমীকরণ প্রতিবেদন