সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ঘুষ নেওয়ার সময় বিআরটিএ কর্মচারী আটক

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৭ ইং
ঝিনাইদহে ঘুষ নেওয়ার সময় বিআরটিএ কর্মচারী আটক
ঝিনাইদহ অফিস: ফাইল ও কাগজপত্র বের করে দেওয়ার জন্য সাধারণ গ্রাহকদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতে নাতে আটক হয়েছে ঝিনাইদহ বিআরটিএ অফিসের এসিস্ট্যান্ট সিল মেকানিক ফারুক হোসেন (৩৫)। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ অভিযান চালান। আদালত সুত্রে জানা যায়, ঝিনাইদহ বিআরটিএ অফিসের এসিস্ট্যান্ট সিল মেকানিক ফারুক হোসেন সাধারণ গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে অর্থ আদায় করে আসছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ছদ্মবেশে ওই অফিসে অভিযান চালায়। সেসময় গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতে নাতে আটক করা হয় ফারুক হোসেনকে। পরে আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাফর সাদিক চৌধুরী।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়