বাবার চিরবিদায়, মেয়ের শুভাগমন
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০১৭
ইং
ঝিনাইদহ অফিস: চারিদিকে শোকের মাতম। পরিপাটি নিথর দেহ বাড়ির মাঝখানে রাখা হয়েছে। আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা শেষ দেখা দেখে যাচ্ছে। বাবা দূর্ঘটনায় মারা গেছে। আর কিছুক্ষণের মধ্যে তাকে সমাধিস্থ করা হবে। বাড়ির আনুষ্ঠানিকতা শেষে খাটিয়াতে করে কবর স্থানে নেওয়া হবে। এমন সময় বাড়িতেই তার সদ্যজাত কন্যা শিশু পৃথিবীর আলোতে এসেছে। শোকের পরিবেশ যেন আরো ভারি হয়ে উঠলো মুহুর্তের মধ্যে। মৃত আর বাবা কি বুঝে উঠার আগেই সদ্যজাত মেয়েটি বিদায় জানালো তার জন্মদাতা পিতাকে। সদ্যজাত কন্যা শিশুটি কিছু না বুঝলেও পরিবারের সবাই তার বাবাকে শেষ দেখানোর চেষ্টা করে। এসময় সেখানে উপস্থিত সবাই কান্নাই ভেঙ্গে পড়ে। শোকে পরিবেশ আরো ভারি হয়ে উঠে। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন পাইকপাড়া গ্রামে। নিহত ওলাদ হোসেন (৪৭) পাইকপাড়া গ্রামের আলহাজ্ব লুৎফর রহমানের ছেলে। পেশায় সে একজন ব্যবসায়ী। নিহত ওলাদের উপমা (১১) নামের আরো একটি মেয়ে রয়েছে। বাবার চিরবিদায়ের মধ্যে মেয়ের শুভগামনে বাবা ওলাদ হোসেন আর কোন দিনই মেয়েকে ডাকবে না। আদরও করতে পারবে না। বাবা এমন করে সদ্যজাত মেয়েকে ফেলে না ফেরার দেশে চলে যাওয়া মেনে নিতে পারছে না যা পরিবারের সদস্যআর সহপাটিরা। নিহত ওলাদের সহপাটি ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াছ রহমান মিঠু জানান, গত ২০ সেপ্টেম্বর বাড়ির পাশের রাস্তায় সকালে হাটতে যায়। এসময় শারিরীক অনুশীলন করার সময় ব্রীজের নীচে পড়ে মাথায় আঘাত লাগে। মারাত্বক আহত অবস্থায় প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে ঢাকা পিজি হাসপাতালে রেফার করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৪টার দিকে মারা যায়।
কমেন্ট বক্স