সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশে আসছে সুচির প্রতিনিধিদল

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৭ ইং
বাংলাদেশে আসছে সুচির প্রতিনিধিদল
সমীকরণ ডেস্ক: দ্বিপাক্ষিক আলোচনার জন্য ঢাকায় আসছে মিয়ানমার সরকারের কাউন্সিলর অং সান সুচির একটি প্রতিনিধিদল। ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে প্রতিনিধিদল ঢাকায় আসবে। সূত্র জানায়, সফরে দুই পক্ষের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। সম্প্রতি রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যাতন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। অত্যাচার থেকে বাঁচতে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সংকট সমধানে বারবার আহ্বান জানানো হলেও তাতে মিয়ানমার আগ্রহ দেখায়নি। এসব বিষয়ে  দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এছাড়া মিয়ানমারের হেলিকপ্টার কয়েকবার বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে ভেতরে ঢুকে পরে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী, গত আগস্ট মাসে রাখাইনে শুরু হওয়া সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে বাংলাদেশের দাবি, এ সংখ্যা ৭ লাখেরও বেশি।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়