মেহেরপুরে দৈনিক সময়ের সমীকরণের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাবে এই কক কাটার আয়োজন করা হয়। মেহেরপুর সদর প্রতিনিধি এস এ খান শিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
প্রধান অতিথি বলেন, সময়ের সমীকরণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী এমন এক সময়ে পালিত হচ্ছে যখন পুরো দেশ ও জাতি একটা নতুন দিগন্ত পার করছে। ৫ আগস্ট পূর্ববর্তী সাংবাদিকতা ছিল শুধুমাত্র তেলবাজি করে রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করা ও নিজের আখের গোছানো। এখন প্রেক্ষাপট বদলে গেছে কথা বলার স্বাধীনতা এসেছে। এখন মানুষের ৫ আগস্টের চেতনাকে ধারণ করে পত্রিকার চলবে এবং এদেশের মানুষের কথা থাকবে। সেই ধারাবাহিকতায় সময়ের সমীকরণ এগিয়ে যাবে।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, পৌর বিএনপির নেতা আ. সাত্তার মুক্তা, চ্যানেল টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি রাশেদ জামান, ৭১ টিভির জেলা প্রতিনিধি আসিফ ইকবাল, সাংবাদিক ডিএম মকিদ, মাথাভাঙ্গার প্রতিনিধি হামিদুল ইসলাম, বাংলাদেশের আলো মেহেরপুর জেলা প্রতিনিধি সাজ্জাদুর রহমান, সময়ের সমীকরণের প্রতিনিধি এসআই বাবু, গাংনী প্রতিনিধি মাহাবুল আলম, সকালের সময় সদর প্রতিনিধি তুহিন ইসলাম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন