শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা জাসাসের আহ্বায়ক মাহফুজ সড়ক দুর্ঘটনায় আহত

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২৪ ইং
মেহেরপুর জেলা জাসাসের আহ্বায়ক মাহফুজ সড়ক দুর্ঘটনায় আহত

মেহেরপুরের ছহিউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক ও জেলা জাসাসের আহ্বায়ক মাহফুজুর রহমান অশেষ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরের দিকে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত অশেষ মেহেরপুর শহরের তাঁতীপাড়ার মোশারফ হোসেনের ছেলে। জানা গেছে, গতকাল দুপুরের দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক অশেষের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ