শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে চোরাই মোটরসাইকেলসহ চোর আটক

  • আপলোড তারিখঃ ০২-১২-২০২৪ ইং
মেহেরপুরে চোরাই মোটরসাইকেলসহ চোর আটক

মেহেরপুর শহরের বড়বাজার রূপালী ব্যাংকের সামনে থেকে চুরির ২৫ দিন পর মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার মোটরসাইকেল চোরকে আটক করার পর উজ্জ্বল মণ্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উজ্জ্বল মণ্ডল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের নুরুল মন্ডলের ছেলে। মেহেরপুর সদর থানার এসআই মো. উজ্জল হোসেন এবং এসআই অরুণ কুমার এ অভিযানের নেতৃত্ব দেন।
জানা গেছে, গত ৫ নভেম্বর মেহেরপুর রূপালী ব্যাংকের নীচ থেকে ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় মেহেরপুর সদর থানা একটি মামলা দয়ের করা হয়। যার মামলা নম্বর ৪৮। এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের উজ্জ্বল মণ্ডলের বাড়ি থেকে মোটরসাইকেলসহ উজ্জল হোসেনকে গ্রেপ্তার করে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ