শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় রায় বৃদ্ধর যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২৪ ইং
মেহেরপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় রায় বৃদ্ধর যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

প্রতিবেদক, মেহেরপুর সদর:
মেহেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের মামলায় তসলেম উদ্দীন (৬০) নামের এক বৃদ্ধর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর আলাউদ্দিনের ৪ বছর বয়সী শিশুকন্যা বাড়ির পাশে খেলা করছিল। তসলেম উদ্দিন চকলেটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি ঘাসের খেতে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আইনে একটি মামলা দায়ের করেন।
বিচারক দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯(১) ধারায় তসলেম উদ্দীনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. রোকেয়া খাতুন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম আসাদুল আলম। রায় সন্তোষজনক বলে বলে জানান বাদী পক্ষের পরিবার।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ