রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ২১-১১-২০২৪ ইং
মেহেরপুরে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

মেহেরপুরে ফুটবল টুর্নামেন্টে ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাব মাঠে বিজয়ীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক বছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, প্রাক্তন ফুটবলার মাজেদ আলী। খেলায় চ্যাম্পিয়ন হয় রাজনগর দাখিল মাদ্রাসা এবং রানারআপ হয় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত